অ্যালোভেরা একটি ভেষজ উদ্ভিদ। এতে রয়েছে ক্যালসিয়াম, সোডিয়াম, আয়রন, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ফলিকঅ্যাসিড, অ্যামিনো অ্যাসিড ও ভিটামিনএ, বি৬,বি২ ইত্যাদি। অ্যালোভারার কিছু গুণের কথা জেনে নিন।
হার্ট সুস্থ রাখে
অ্যলোভারার জুস হার্ট সুস্থ রাখে। শরীরের কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয়। রক্ত কণিকা বৃদ্ধি করে এবং শরীর থেকে দূষিত রক্ত বের করে দেয়।
দাঁত ভাল রাখে
অ্যালোভেরার জুস দাঁত ভাল রাখে। মাড়ির ব্যথা কমায়। এছাড়া দাঁতে কোনো ইনফেকশন থাকলেও তা দূর করে। দাঁতের ক্ষয়রোধ করে।
ওজন হ্রাস করে
শরীরের ওজন কমাতে অ্যালভেরা জুস ভাল কাজ করে। এতে অ্যাণ্টি ইনফ্লামেনটরী উপাদান রয়েছে। যা শরীরের মেদ কমায়।
হজমশক্তি বাড়ায়
অ্যালোভেরা জুস হজমশক্তি বাড়ায়। এটি প্রদাহ সৃষ্টিকারী বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ধ্বংস করে।
ডায়াবেটিস প্রতিরোধ
অ্যালোভেরা ডায়াবেটিস প্রতিরোধ কার্যকর ভূমিকা রাখে। এটা রক্তে সুগারের পরিমাণ নিয়ন্ত্রণ করে। দেহের রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক রাখে। নিয়মিত এর জুস খাওয়া গেলে ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব।
ত্বকের যত্ন
ত্বকের যত্নে অ্যালোভেরা বেশ কার্যকরী। এর অ্যান্টি ইনফ্লামেনটরী উপাদান ত্বকের ইনফেকশন দূর করে ব্রণ হওয়ার প্রবণতা কমিয়ে দেয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন