রবিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৯

টয়লেটে ফোন ব্যবহার ডেকে আনছে বিশন ক্ষতি

মানুষ এখন এতটাই প্রযুক্তি নির্ভর হয়ে গেছে যে, সব জায়গাতেই মোবাইল ফোন সঙ্গে নিয়ে যায়। এমনকি টয়লেটেও ফোন থাকে হাতে! টয়লেটে বসে ফোনের স্ক্রিন স্ক্রল করে খবর পড়া কিংবা চ্যাটিং করা এখন অনেকেরই অভ্যাসে পরিণত হয়েছে কিন্তু এই অভ্যাসের ক্ষতিকর দিকটি জানা আছে তো?
এই অভ্যাসের কারণে আপনার দেহে আক্রমণ করতে পারে স্যালমোনেলা ব্যাকটেরিয়া। হাইজিন স্পেশালিষ্ট ডঃ লিসা অ্যাকারলের মতে, টয়লেটে শৌচ কর্ম করার পরে ফোন ব্যবহার করলে জীবাণু ফোনে লেগে থাকে। পরবর্তীতে হাত ধুয়ে ফেললেও জীবাণু রয়ে যায় ফোনের স্ক্রিনে।
কতগুলো জীবাণু আক্রমণ করবে তা নির্ভর করে কোন স্থানের টয়লেট ব্যবহার করছেন তার ওপরে। অফিসের কিংবা হোটেলের টয়লেটে বিভিন্ন ধরণের ভাইরাস থাকে। কারণ আপনার আগেই আরও অনেক মানুষ এই টয়লেটগুলো ব্যবহার করেছেন।
ডঃ লিসা অ্যাকারলের মতে, জীবাণু যে শুধু হাতে কিংবা ফোনে লাগে তা নয়। ব্যবহার্য জিনিসেও জীবাণু লেগে যায়। এজন্যই ব্যবহারের তোয়ালে কিংবা টুথব্রাশ টয়লেট রোল হোল্ডারের কাছে কিংবা বাথরুমের কোনো তাকে রাখতে নিষেধ করেছে তিনি। কারণ এসব স্থান থেকে জীবাণু তোয়ালে কিংবা ব্রাশে লেগে যেতে পারে যা পরবর্তীতে শরীরে আক্রমণ করতে পারে।
আরও ভয়ানক ব্যাপার হচ্ছে মোবাইল ফোনটি ব্যবহার করার সময় যখন গরম হয়ে যায় তখন ব্যাকটেরিয়াগুলোও তাঁদের বংশবিস্তার করার উপযোগী পরিবেশ পায়। ফলে ব্যাকটেরিয়া বেড়ে যায়। আর সকালের নাস্তা খাওয়ার সময় মোবাইল ফোন ব্যবহার করা হাতেই যখন খাবার খাওয়া হয়, তখন ব্যাকটেরিয়াগুলো সরাসরি চলে যায় পেটে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

দূর্বল পুরুষদের জন্যে আছে অশ্বশক্তি সম্পন্ন বাজিকরন মিক্স

যে ক্রিয়াদ্বারা স্ত্রী সংঙ্গমে পুরুষের অশ্বের ন্যায় সামর্থ্য জন্মে এবং অধিক পরিমাণে শুক্র উৎপান্ন হয় তাই বাজিকরন,যোগ--৷৷  যজ্ঞ ডুমরের রস, ...